৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ধর্মপাপাশায় আবিদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ দেখার কেউ নেই

আপডেট: জানুয়ারি ২৮, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন চামরদানী ইউনিয়নের অন্তভূক্ত আবিদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘ দিনের পুরাতন হওয়ায় ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের প্লাষ্টার-ইট খসে-খসে পড়ছে। ভবনের কন্ডিশন দেখে শিক্ষার্থীরা ভয়ে ক্লাসে আসছে না বলেও জানা গেছে। এ অবস্থার পরও কর্তৃপক্ষ নিরব রয়েছেন।

২০২০-২১ অর্থবছরে উপজেলায় রোটিন মেরামত জন্য প্রতিটি বিদ্যালয়ে ৪০ হতে ৭০ হাজার, স্লিপ বাবত ৪০ হাজার ও বিদ্যালয় ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ করে টাকা ৬৫টি ঝরাজির্ণ বিদ্যালয়ে বরাদ্দ দিলেও আবিদনগর প্রাথমিক বিদ্যালয়টি সব চেয়ে বেশী ঝুঁকিপূর্ণ হলেও ওই বিদ্যালয়টি ক্ষুদ্র মেরামতের ২ লাখ টাকা থেকে বঞ্চিত। বিদ্যালয়ের ইট-প্লাষ্টার খসে-খসে পড়ছে, জরুরী বৃত্তিতে ওই বিদ্যালয়টি পরিত্যাক্ত ঘুষনা করে ওই স্থানে দুতলা ভবনের একান্ত প্রয়োজন বলে অভিভাবকরা জানিয়েছেন । ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ের ভিতরে ডুকতেও ভয় পায়। যে কোন সময় বিদ্যালয়ের ছাদ ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা হওয়ার সম্বাবনা রয়েছে। স্থানীয় এলজিইডি, শিক্ষা অফিস ও গনশিক্ষা মন্ত্রণালয়সহ উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্ট একান্ত প্রয়োজন বলে এলাকাবাসী মনে করছেন।
এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল তিনি বলেন, আবিদনগর বিদ্যালয়টি জরাজীর্ণ। বিধায় ওই স্থানে কোটি টাকা ব্যয়ে দুতলা ভবন হব। নতুন ভবন অনুমোদন হয়েছে।এখন বরাদ্দ আসতে একটু আময়তো লাগবেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এহসান তালুকদার তিনি বলেন, বিদ্যালয়টি দীর্ঘ ১০-১২ বছর যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকিনিয়ে ক্লাস করছে।

190 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন