
আপডেট: জানুয়ারি ২৮, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় গরুর গাস খাওয়াকে কেন্দ্র করে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাখান্দা ইসলামপুর, কান্দা হাটির দিনমুজুর ছোয়াব আলীর প্রতিবন্ধী দুই ছেলেকে পিঠিয়ে রক্তাক্ত করেছে পার্শবর্তী প্রতাবপুর গ্রামের মৃত উকিল মিয়ার নরপশু ছেলে প্রভাবশালী জজমিয়া।
ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর (কান্দা হাটির) দরিদ্র ও দিনমজুর ছোয়াব আলীর চার সন্তান প্রতিবন্ধী বোবা।এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে তারা মানবেতর জীবন জাপন করছে।
সরজমিন অনুসন্ধানে গ্রামবাসী জানান, আমাদের সরিষাকান্দা-ইসলামপুর (কান্দ হাটির দরিদ্র-দিনমজুর ছোয়াব আলীর প্রতিবন্ধী মোতালিব (২২) ও মোশারফ (১২) গতকাল ২৬ জানুয়ারী মঙ্গলবার তাদের বাড়ীর সামনে সরকারী কান্দায় গরুকে ঘাষ খাওয়ানোর জন্য নিয়ে যায়। ওই দিন বিকাল ৫টায় পার্শবর্তী প্রতাবপুর গ্রামের মৃত উকিল মিয়ার নরপশু ছেলে প্রভাবশালী জজ মিয়া, তার ভাই জাকির ও চাচাতো ভাই তাহের, ঘটনাস্থলে এসে ওই জায়গা তাদের মালিকানা এখানে গরুর গাষ খাওয়ার নিষেধ করে। এসময় প্রতিবন্ধী মোতালিব ও তার ছোট ভাই প্রতিবন্ধী বোবা) তাদের নিষেধ না মেনে গরুকে গাষ খাওয়ায়। এসময় প্রতাবপুর গ্রামের নরপশু জজ মিয়া, তার ভাই জাকির ও চাচাতো ভাই তাহের ক্ষিপ্ত হয়ে অসহায় প্রতিবন্ধী (বোবা) মোতালিব (২২) ও ছোট ভাই মোশারফ (১২)কে লাঠি দিয়ে এল্যাপাথারি আঘাতে মোশারফ এর বাম হাতটি ভেঙ্গে যায়, তার গলায় পায়ে পিটে জখমের অসংখ্য দাগ রয়েছে। বড় ভাই প্রতিবন্ধী (বোবা) মোতালিবের এর গলায়, ডান পাও ও পিঠ লাঠির প্রহারে ঝলসে যায়।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই প্রতিবন্ধী বাড়ীতে গিয়ে আহত দুই ভাইকে দেখার কথা ছিল। কিš‘ ধর্মপাশা উপজেলা সদর একটি জরুরী মিটিং থাকায় তাদের বাড়ীতে যেতে পারিনি।