
আপডেট: জানুয়ারি ৩০, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা সুনামগঞ্জ:: সুনামগঞ্জের ধর্মপাশায় ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৮টি হাওরে ১৬৯টি ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নের জন্য গঠিত পিআইসি সদস্যদের নিয়ে গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক কর্মশালা অনুষ্টিত হয়।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কাবিটা প্রকল্পের অর্থায়নে চলতি ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ৮টি হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য ১৬৯টি পিআইসি কমিটি গঠন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, সদস্য সচিব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ শাখার উপ সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন।
উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সকল প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (পিআইসি) ও সদস্য সচিবদের নিয়ে গতকাল ৩০ জানুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর এক মর্কশালা অনুষ্টিত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল প্রকল্পের কাজ শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুতালেব এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর)এস.এম. শহীদুল ইসলাম, প্রধান প্রকৌশলী সিলেট ভিবাগ পূর্বাঞ্চল, সবিবুর রহমান নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ, মোঃ ইমরান হোসেন সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, এলজিইডি প্রকৌশলী মোঃ আরিফ উল্লা খান, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম আজাহার ইসলাম (দিদার মিয়া), সাংবাদিক সালেহ আহমদ ও এনামুল হক এনি প্রমুখ।