৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় ভুয়া ওয়ারিশ সনদে স্বাক্ষর না করায় গ্রাম পুলিকে মারধর:ইউএনও’র কাছে অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২১

হিজলা প্রতিনিধি:: হিজলা উপজেলার ৪নং বড়জালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড গ্রাম পুলিশ আঃ রশিদ বেপারীর উপর হামলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগসূত্রে জানা যায় শ্রীপুর গ্রামের ইমরান গাজি , ইউনুছ বয়াতি, আলাউদ্দিন রাড়ি ও আয়নালগাজি সহ একাধিক ব্যাক্তিরা গত ২৮ জানুয়ারি তিনটি ভুয়া ওয়ারিশ সনদে স্বাক্ষর করার জন্য গ্রামপুলিশ রশিদ বেপারীর কাছে নিয়ে আসে। এসময় গ্রামপুলিশ ওয়ারিশসনদ যাচাই বাছাইয়ের আগে স্বাক্ষর না করার জন্য অসম্মতি জানান করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় গ্রামপুলিশকে মোবাইলের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হাতপা ভেঙ্গে ফেলার হুমকী দেন।

আঃ রশিদ জানান ইমরান গাজি, ইউনুছ বয়াতি,আলাউদ্দিন রাড়ি, আয়নাল গাজি সহ একাধিক ব্যাক্তি ভুয়া সনদে স্বাক্ষর না দেয়ায় ৩১ জনিুয়ারি সন্ধ্যায় গ্রামপুলিশ আঃ রশিদ বেপারী খুন্না বাজারে আসলে থানার সামনে তাকে বেদম মারপিট করে। তার ডাকচিৎকার শুনে ঘটনাস্থল থেকে গ্রামপুলিশকে বাজারের লোকজন ও হিজলা থানা পুলিশ উুদ্ধার করে। পরবর্তীতে রশিদ বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

১ ফেব্রুয়ারি বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এবং ইউপি সচিবের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করেন। ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ জাানন-বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ জানান, বিষয়টি অবগত আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

155 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন