
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন চামরদানী ইউনিয়নের অন্তভূক্ত বোয়ালীয়া মুকশেদপুর দিগর নদী (জলমহালটি মৎস্য আহরনের জন্য উপজেলার সেলবরষ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন উন্নয়ন স্কিমের আওতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে ৬ বছরের জন্য ইজারা মূল্য পরিশোধ করে মৎস্য আহরন করে আসচ্ছেন বোয়ালীয়া মুকশেদপুর দিগর জলমহালের বড়-বড় বোয়াল, রোই-আইর-গনিয়া, বাইম-পাবদা ও চিংড়িং সহ দেশিয় প্রজাতির বড়-বড় মরে বেশে যাচ্ছে। সংবাদ পেয়ে আমরা ক জন সাংবাদিক গতকাল সরজমিনে গিয়ে দেখতে পাই লাখ লাখ টাকার মাছ মরে ভেসে যাচ্ছে।
আমার পার্শ্ববর্তী সুন্দরপুর জলমহালের মালিক পক্ষের লোকজন রাতের অন্ধকারে আমার জলমহালে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নষ্ট করছে। এব্যাপারে আমার পক্ষ থেকে গত ২ জানুয়ারী ধর্মপাশা থানায় একটি সাধারন ডায়েরী করেছি। আমার এই ক্ষতি পোষানোর জন্য কর্তৃপক্ষ সরজমিন পরির্দশনকরে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। জলমহালটির মেয়াদ শেষ হওয়ার পরও এক বছর প্রি দেওয়ার জন্য সরকারের কাছে আমার বিনিত অনুরোধ জানাচ্ছি।
এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনর্চা মোঃ দেলোয়ার হোসেন বোয়ালীয়া মুকশেদপুর দিগর জলমহালে বিষ দেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।