
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২১
আপডেট:
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চলতি ২০২০-২০২১ অর্থ বছরে কাবিটার অর্থায়নে উপজেলার ৮টি হাওরে ১৭৩ কিঃমিঃ ফসল রক্ষাবেড়ী বাঁধ সংস্কার ও মেরামতের জন্য ১৬৯টি প্রকল্প তৈরী করা হয়। কাবিটা নিতিমালা অনুযায়ি কোন মামলার আসামী, সরকারী চাকরি জীবিও রয়েছে যে হাওরে যে সব কৃষকের জমি নাই তারা পিআইসি হওয়ার অযুগ্য। যে হাওরে যাদের জমি আছে ওই হাওরের তারাই পিআইসি হওয়ার যোগ্য। সাতারিয়া-পাতারিয়া হাওরে বানারশিপুর গ্রাম সংলগ্ন মজিদ খালীর খালটি বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তটি পানি উন্নয়ন বোর্ড ওই স্থানটি ক্লোজার হিসেবে প্রকল্প তৈরী করে ১২১ নং প্রকল্পটি বাস্তবায়ন কমিটির পিআইসি বানারশিপুর গ্রামের বাসীন্দা আব্দুল জব্বার।
ওই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২০ লাখ টাকা। ওই টাকা দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই প্রকল্পে কমপক্ষে ২৪ লাখ টাকা বরাদ্দের প্রয়োজন বলে পিআইসিদের দাবি।
চন্দ্র সোনারতাল, সোনামড়ল হাওর রক্ষাবাঁধ বাস্তবায়নে পুলিশ এসটটল ও পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) বেড়ীবাঁধ কেটে মাছ ধরায় অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্তেও তাদেরকে পিআইসি করা হয়েছে বলেও লিখিত অভিযোগ রয়েছে।
পাউবোর নীতিমালা অনুযায়ি যে হাওরে জমি আছে ওই হাওরে পিআইসি হওয়া যাবে। সংশ্লিষ্ট হাওরে জমি না থাকলে ওই ব্যক্তি পিআইসি হতে পারবে না। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক পিআইসি কমিটির সদস্য অথবা প্রকল্প তদারকি কাজে নিয়োজিত থাকতে পারবে না। কিš‘ এবার সম্পন্ন বিপরিত। সরজমিনে দেখা যায়, চামরদানী ইউনিয়নের সাজদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপিকা রঞ্জন সরকার গুড়মা প্রকল্পে দুইটি পিআইসির দায়িত্ব পালন করছেন। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরিশাকান্দা ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারেক রহমান তিনিও একটি প্রকল্পের তদারকি করছেন বলেও অভিযোগ উঠেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ও কাবিটা নীতিমালা তুয়াক্কা না করে একাধিক প্রকল্প বাস্তবায়নে পিআইসি কর্তৃক নজির বিহীন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ধানকুনিয়া হাওর রক্ষাবাঁধ বা¯’বায়নে উপ প্রকল্প পিআইসি নং-১, দেলোয়ার হোসেন সে বাঁধের গুড়া থেকে কাদা পলিমাটি তুলে দিয়ে বাঁধ মেরামত করছে। ওই বাঁধটির নিচের অংশ ভেজা থাকবে ওই মাটি শুকানোর কোন সুযোগ নেই বিধায় বাঁধটি ঝুঁকীপূর্ণ অবস্থায় নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।