
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২১
হিজলা প্রতিনিধি:: আগামী ৭ ফেব্রুয়ারি রবিবার বরিশালের হিজলা উপজেলায় কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু করবেন বলে জানালেন ডাঃ মামুন আল রশিদ।
বৃহস্পতিবার উপজেলার বাহেরচর কমিউনিটি ক্লিনিকের পরিদর্শিকা- ভধি মাহমুদা বেগম এর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানান হিজলায় বরিবার প্রথম টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম টিকাটিই তিনি নেবেন একথা জানান।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহানশাস সামু চৌধুরী, , কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য জামাল হোসেন রাড়ি, ফরিদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।