৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মুলাদীতে নৌকা প্রতীকের প্রার্থী রুবেল:বিপক্ষে অবস্থান কারীকে ছাড় দেয়া হবে না-ইউনুস

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১

মুলাদী প্রতিনিধিঃ: যারা আওয়ামীলীগের মধ্যে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিনাঞ্চল আওয়ামীলীগ অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নৌকার প্রার্থী মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে শফিক উজ্জামান রুবেলের বিপক্ষে অব¯’ান নিয়েছেন তারা অনতিবিলম্বে নৌকায় ফিরে আসুন, অন্যথায় দলের সাথে যারা বেইমানি করবেন তাদের কোন রকম ছাড় দেয়া হবেনা

উল্ল্যেখ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। তিনি গতকাল শনিবার মুলাদী পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিক উজ্জামান রুবেলের নৌকা প্রতীকের পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, মুলাদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও নৌকা প্রতিকের প্রার্থী শফিক উজ্জামান রুবেল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু,

মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক মহিউদ্দিন মোশারফ রাড়ী, সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, পৌর ওয়ার্কার্স পার্টির সম্পাদক সিরাজুল ইসলাম সেন্টু, মুলাদী প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ী, উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম নুরুল আমিন নুরু, সাইফুল ইসলাম নাগর, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, সম্পাদক এইচ এম জুয়েল, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

169 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন