১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল বালু চাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ

আপডেট: আগস্ট ২, ২০১৯

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে বালুচাপা দেওয়া এক মধ্যবয়সি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে টার্মিনালটির অভ্যন্তরে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে শ্রমিকরা পুলিশকে খবর দিলে এয়ারপোর্ট থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি মাহাবুব আলম সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া মৃতদেহ ট্রাক চালক উজ্জ্বলের। সে নগরীর গড়িয়ারপার এলাকার মোঃ মোস্তফার ছেলে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে সে নিখোজ ছিলো।
তিনি আরো জানান, স্থানীয়রা বালুচাপা দেওয়া যুবকের লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারনা যুবককে প্রথমে হত্যা পরে লাশটি বালুচাপা দিয়ে রেখেছে।

141 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন