
আপডেট: মার্চ ৮, ২০২১
বিজয় নিউজ;:`বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সোমবার (৮ মার্চ) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের প্রথমে বেলুন-ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা পুলিশ সুপার মো. ফারুক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, বরিশাল সনাকের সভাপতি শাহ্ সাজেদা প্রমুখ।
নারী উন্নয়নে অবদান রাখার জন্য মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ নারীকে বিশেষ ক্রেস্ট দিয়ে সম্মানা করেন। এছাড়া,এসময় বিদেশি নাগরিক লুসি হেলেনকে বাংলাদেশি নাগরিকত্ব স্বীকৃতি প্রদান করা হয়। একই সাথে বরিশাল সমাজ সেবা অফিস এর সহযোগিতায় লুসি হেলেনকে বয়স্কো ভাতার বই প্রদান করা হয়।