
আপডেট: মার্চ ১৭, ২০২১
বিজয় নিউজ:: বন্ধবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রশাসনের ফুলেল শ্রদ্ধা,বিসিসি র দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ, চারুকলার আয়োজনে দেয়াল চিত্রাঙ্কন, সাইকেল র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।এই দিনটির উপলক্ষে (১৭ মার্চ) সকাল ৯ টায় শহরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠন এবং শ্রেনী পেশার মানুষ।
একপর্যায়ে শ্রদ্ধা জানায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও সকাল ১০টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নগরের সোহেলচত্ত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
অপরদিকে প্রশাসনের উদ্যোগে একই সময়ে বঙ্গবন্ধু উদ্যানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।