
আপডেট: মার্চ ১৭, ২০২১
গিয়াস উদ্দিন রানা,র্মপাশা(সুনামগঞ্জ):: জাতির জনক মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর বঙ্গবন্ধু মোড়ালে ফুলের তোরা দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিশেষে জনতা মডেল উ”চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে র্যালী সহকারে শহিদ মিনারে এসে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ মোরাদও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমুর উদ্যোগে সকাল ১০টায় র্যালী সহকারে ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় শহিদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক ছবিতে ফুলের তোরা দিয়ে সম্মান জানানো হয়। পরিশেষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভাটি বাংলার হাওর বন্ধু শামীম আহমেদ বিলকিস মিয়ার উদ্যোগে, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সে”ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু মোড় জাতির জনকের প্রতীক ছবিতে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৪টায় বঙ্গবন্ধু মোড় আলোচনা সভা ও সাস্কৃতির অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা শাখা যুবলীগের সভাপতি মুস্তাক আহমেদ এর উদ্যোগে মধ্যনগর বাজার শহিদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক ছবিতে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।