
আপডেট: মার্চ ১৯, ২০২১
বিজয় নিউজ:: বাজারে এমন অনেক কয়েল আছে, যেগুলো জ্বালিয়েও মশা তাড়ানো যায় না
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মশার যন্ত্রণায় এখন অতিষ্ঠ মানুষ। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষণায় উঠে এসেছে, গত মাসে কিউলেক্স মশার ঘনত্ব অন্য সময়ের চেয়ে চার গুণ বেড়েছে। অপরদিকে, মশা মারতে ঢাকার দুই সিটি করপোরেশনের কাজে এখনো দৃশ্যত কোনো সুফল মিলছে না। ফলে নগরবাসীর ভরসা এখন নিজের কেনা মশা বিতাড়নের বিভিন্ন উপকরণ ও পণ্য।
কিন্তু তাতেও রয়েছে বড় বিপত্তি। সরকারের নিয়ন্ত্রণ ও সঠিক নজরদারি না থাকায় এসব উপকরণ কিনে বেশিরভাগ ক্ষেত্রেই ঠকছেন ক্রেতারা। মশা তো বিতাড়িত হচ্ছেই না; উল্টো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নগরবাসী।