সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান

আপডেট: March 20, 2021

বিজয় নিউজ::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসঙ্গঠনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের রাজপথ কাপানো গনমানুষের প্রিয় নেতা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সগযোগীতায় সকাল ১০টায় একটি বণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। র‌্যালীটি পূর্ব বাজার পশ্চিম বাজার উপজেলা পরিষদ ও বিশ্ব রোড প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে র‌্যালীটি সমাপ্ত হয়। র‌্যালীতে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের অগনিত নেতাকর্মী র‌্যালীতে অংশ নেন।
পরিশেষে বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক ছবিতে ফুলের তোরা দিয়ে সম্মান জানানো হয়।
ওই দিন বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, স্থোনীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সহ সভাপতি এডভোকেড আব্দুল হাই তালুকদার এর পরিচালনায়, আলোচনায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গনমানুষের প্রিয় নেতা শামীম আহমেদ বিলকিস। অন্যান্যও মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলী, শ্রমিকলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সন্ধ্যা ৭টায় একই স্থানে ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন