৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলার ছয়গাও এখন ত্রাসের চর:ক্ষমতার কাছে জিম্মি এই পরিবার (পর্ব-১)

আপডেট: মে ১৬, ২০২১

সাইফুল ইসলাম.হিজলা :; হরিনাথপুরের ছয়গাও চর এখন ত্রাসের। ত্রাস বাহিনীর ক্ষমতার কাছে জিম্মি সাধারণ মানুষ। বাদ যায়নি চরে থাকা মাত্র দুটো সংখ্যা লঘু পরিবার, তারাও এখন বন্ধি ত্রাস বাহিনীর হাতে। এক শকত জমির মালিক হয়ে ত্রাস বাহিনী দখল করে রেখেছেন এক শত একর। দেখার কেউ নেই, নেই প্রশাসনের নজরদারি।
হাজি শাহজাহান আকনের পেশি শক্তির কাছে জিম্মি হিজলার হরিনাথপুরের ছয়গাও এলাকার সাধারণ মানুষ। তার অপর সংগি মিজার বাঘা। এরা একে অপরের বন্ধু। এ যেন একি মায়ের সন্তান। দু’জন মিলে পুরো ছয়গাও বাজার দখলে রেখেছেন তারা। বাদ যায়নি সংখ্যালঘু পরিবারও। সুমন শীল এখন বন্ধি শাহজাহান আকন এবং মিজান বাঘার বলয়ে। স্থানীয়দের দাড়ে দাড়ে ঘুরে হতাশ সংখ্যালঘু সুমন শীল পরিবার।
ভুক্তভোগী কার্তিক শীলের পুত্র সুমন শীল জানান, প্রায় বিশ বছর আগে ছয়গাও বাজারে তার পিতা নরসুন্দরের কাজে আসেন। নিজেদের বসবাসের সুবিধার জন্য ২০ শতক জমি কিনেন শাহজাহান আকনের কাছে থেকে। জমি কিনলেও জমির দলিল দিতে সক্ষম হননি শাহজাহান আকন হালে হাজি শাহজাহান।
একই জমিতে কুদৃষ্টিপরে অপর ভুমি খেকো মিজান বাঘার। কয়েক বছর পর ঐ জমিথেকে উচ্ছেদের জন্য পায়তারা চালন আকন এবং বাঘা। প্রাথমিক জায়গা থেকে উচ্ছেদ করে পরবর্তীতে একটি বিলের মাঝে কার্তিক শীলকশীলকে স্থান দেন তারা। বর্তমানে দুটি পরিবার ঐ স্থানে বসবাস করলেও তাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না আকন এবং বাঘা।
বর্ষার সময় নৌকা এবং শুকনার দিনে ময়লার ভাগার এর উপর দিয়ে ছোট ছোটে শিশু বৃদ্ধদের স্কুল বাজার করতে হচ্ছে তাদের।
বিষয়টি নিয়ে স্থানীয় সমাজপতি, ইউপি মেম্বার, বাজার কমিটি সর্বপরি আইনপ্রয়োগকারি সংস্থার কাছে বিচার দিয়ে সুবিচারের পরিবর্তে লাঞ্ছিত হতে হচ্ছে পরিবার দুটোকে।
স্থানীয় ইউপি সদস্য মেম্বার মোজাম্মেলহক বেপারী জানান, লোকগুলো সুবিধাজন না। তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ, আমরা উভয় পক্ষকে নিবৃত থাকতে বলছি।
আইনপ্রয়োহকারি সংস্থা হিজলা থানার ওসি অসিম কুমার শিকদার জানান, এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদান্তাধীন রয়েছে।

200 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন