
আপডেট: মে ১৭, ২০২১
হিজলা প্রতিনিধি:: হিজলার হরিনাথপুরে নৌকা-ঘোড়া দ্বন্দ্বে ধসুশিকদার বাজার রণক্ষেত্র। উভয় পক্ষে আহত অর্ধশতাধিক। ক্যাম্পপুলিশ ব্যার্থ-৩ ঘন্টা পরেও থানা পুলিশের নিয়ন্ত্রনে বাজার।
সূত্র জানায় স্থানীয় আানরস মার্কার সমর্থক রাকিব এবং নৌকা মার্কার সমর্থক রায়হান মেম্বারের সাথে কথারকাটাকাটি হয় একপর্যায় তা মিমাংসা করেন স্থানীয়রা। পরবর্তীতে রায়হান – মোক্তার একই বিষয় নিয়ে আবার সংঘাতে জড়িয়ে পড়েন। রাত ১০টায় শুরু হয়ে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে রাত সারে বারটা পর্যন্ত।

সোমবার ১২টায় হিজলা হাসপাতালে রোগি ঃ রাত গড়িয়ে দুপুর। তৌফিক শিকদারের ১০জনের একটি গ্রুপ হিজলা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তবে নৌকা প্রার্থী আঃ লতিফ শিকদারের পক্ষের হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তার দাবি মুলাদি, বরিশাল বেশ ক’জন পাঠানো হয়েছে। এয়াড়া স্থানীয় ভাবে বেশকিছু লোকদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
চেয়ারম্যান আঃ লতিফ জানান, প্রতিপক্ষ কয়েকদিন যাবত এতটি সংঘর্ষের চেষ্টা করে আসছে। হঠাৎ করে প্রতিপক্ষ গ্রুপটি রাসেল খানের হোন্ডার উপর আক্রমন করে, একই সাথে হরিনাথপুরের আ’লীগ কার্যালয় হামাল ভাঙচুড় এবং তার বাড়িতেও হামলা চালায় তারা। এ বিষয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান চেয়ারম্যান লতিফ খান।
তৌফিক শিকদার পক্ষ জানিয়েছেন, স্থানীয় ভাবে চেয়ারম্যান আঃ লতিফ ইদের প্রধানমন্ত্রির টাকা বিতরণের অনিয়ম নিয়ে কথার কাটাকাটি নিয়ে সংঘাত। তবে তারাও মামলার প্রস্তুতি নিচ্ছেন। রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থানায় দেননি।
এদিকে আজ সোমকার রাত থেকে উপজেলার বিভিন্ন সড়ক পথ পুলিশ দখল নিয়েছে। কোন পক্ষ যাতে সংঘাতে জড়াতে না পারেন সে জন্য এমন ব্যবস্থা বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
প্রথম দফায় হরিনাথপুর পুলিশ ফাড়ি সংঘাত নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হন। পরবর্তীতে হিজলা থানা পুলিশ বিষয়টি নিয়ন্ত্রনে আনেন। তবে কোন পক্ষ হিজলা থানায় অভিযোগ করেন নি বলে জানিয়েছেন হিজলা থানার ওসি অসিম কুমার শিকদার।