
আপডেট: মে ১৯, ২০২১
হিজলা প্রতিনিধি :; হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবপক হারে গরু চুরির হিড়িক পড়েছে। প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ। অসহায় রাখাল থানায় অভিযোগ দিয়ে ঘুরছেন দিনের পর দিন।
সম্প্রতি হিজলা উপজেলায় ব্যাপকহারে গরু চুরির হিড়িক পড়েছে। খোদ উপজেলাসদর বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামে তিনটি বাড়ি থেকে রাখালে পাল খালিকরে ২০টির মতো গরু নিয়ে গেছে চোরেরা। বিষয়টি সর্ম্পর্কে ধারণনা নেই স্থানীয় চৌকিদার দফাদার এমনকি স্থানীয় মেম্বারের।
বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামের মাঝেরচরে বাস করেন অসহায় হারুন বয়াতি, কাঞ্চন বয়াতি এবং গফুর বয়াতিসহ একাধিক কৃষকের। এরা উপজেলার পার্শ্ববর্তী মেঘনা বাজারের সামনের চরে বসবাস করে আসছেন। গ্রামটি উপজেলা সদর সংলগ্ন হলেও নজরে নেই চেয়ারম্যান মেম্বার, চৌকিদার, দফাদার এমনকি প্রশাসনের। এ অভিযোগ কাঞ্চন বয়াতিসহ এলাকার নিরিহ কৃষকের।
গফুর বয়াতি সহ একাধিক রাখালের অভিযোগ, আমাদের তিন পরিবারের ২১টির মতো হালে বলদ, দুধেল গাভি চুরি হলে হিজলা থানায় অভিযোগ করি। মাস পেরুলেও কোন সমাধান পাইনি। স্থানীয় বাজারগুলোতে কষাইদের সাথে আতাত করে একশ্রেনীর চোরেরা কৃষকের পাল খালি করছে। প্রশাসনের সেখানে নজরদারির অভাব রয়েছে।
স্থানীয় চৌকিদার নুরু শেখ এবং দফাদার নজরুল ইসলাম জানান, এই শুনলাম। স্থানীয় মেম্বার সহিদুল ইসলাম জানান, ওরা এ গ্রাম থেকে একটু বিচ্ছিন্ন। তদারকিতে সমস্যা হচ্ছে।
হিজলা থানার এসআই মনিরুল ইসলাম জানান একটি অভিযোগ জমা পড়েছে। তিনি একটু দুওে আছেন। ওসির সাথে পরামর্শক্রমে জিডি করবেন।