
আপডেট: মে ১৯, ২০২১
সাইফুল ইসলাম ,হিজলা:: বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা বন্দরের বাবুল পালের দোকানের সামনে শোভন সিকাদার নামে এক বখাটে মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের চাপায় আমেনা (সানজিদা ৯) নামের এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে । আহত শিশুটি পুরাতন হিজলা এলাকার শহিদ রাড়ীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিশুটির পরিবারের পক্ষথেকে জানা গেছে, ১৮ মে মঙ্গলবার সন্ধ্যার সময় পুরাতন হিজলা বাজারের বাবুল পালের দোকানের সামনে দিয়ে শিশুটি রাস্তা পাড় হচ্ছিল। একই সময় বড়জালিয়ার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রেম বাজার এলকার কামাল সিকদারের বখাটে পুত্র শোভন সিকদার মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়।
বখাটে শোভন নিজের হোন্ড রেখে সটকে পরেন। স্থানীয় বাজার ব্যবসায়ী আইয়ুবআলী রাড়িসহ বাজারের একাধিক ব্যবসায়ী হোন্ডাটি নিজের হেফাজতে রাখেন বলে দাবি আহতর মা রানী বেগম। তার দাবি একটি মহল তাকে অভিযোগ দিতে খানায় যেতে বাধা দিচ্ছে।
শোভন-স্থানীয় ভাবে মাধক ব্যবসার এবং পানে জড়িত।তিনি স্থানীয় কিশোর ঘ্যাং এর অন্যতম সদস্য। তার রয়েছে একটি বিশাল বাহিনী। তার বেপরোয়া কর্মকান্ডে মেঘনা বাজার এলাকার এক নিরিহ যুবক আহত হন। থানায় হিজলা থানায় অভিযোগ দিয়ে কোন সমাধঅন পান নি। হিজলা বাজারের এক ব্যবসায়ী রফিককে অহেতুক মারধর করে এবং জোর পূর্বক চাঁদা আদায় করেন। বিষয়টি বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাধান করেন।
পরে স্থানীয়রা শিশুটিকে দুর্ঘটনার স্থান থেকে উদ্ধার করে হিজলা হাসপাতালে পাঠিয়ে দেয়। হিজলা হাসপাতালের চিকিৎসক ডাঃ মীর মাজহারুল ইসলাম রনি জানান, মোটরসাইকেল চাপার কারণে শিশুটির শরীরের বিভিন্ন স্থানের চামড়া উঠে গেছে। মুখে আঘাত লেগে বেশ কয়েকটি দাঁত নড়বড়ে হয়ে গেছে। তবে তাকে হিজলা হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া সম্ভব হবে।