১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার-৩

আপডেট: আগস্ট ৪, ২০১৯

জে,এস,কে শাহিন বিশেষ প্রতিবেদক।।
টাকা পয়শা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশাল শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে পিকাপভ্যান চালক মোঃ উজ্জল হত্যার ঘটনায় তিন ঘাতকে গ্রেফতার করা হয়েছে।রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর আমতলার মোড়র¯’ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,টার্মিনালের বালু, রড চুরি করে বিভাগীয় ট্রাক টার্মিনালের সাব-কন্ট্রাকটর সোহাগ টার্মিনালের শ্রমিক রবিউল ও রমজান মিলে উজ্জলের পিকআপে করে বিভিন্ন ¯’ানে মালামাল বিক্রি করার কাজে ছিল। মুল বিষয় ছিলো টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয় বিরোধের । এ ঘটনার জের ধরেই পরিকল্পিত ভাবে সোহাগ, রমজান ও রবিউল মিলে উজ্জলকে গলাকেটে হত্যা করে। পরে লাশ গুম করে টার্মিনালের বালুর মধ্যে চাপা দিয়ে রাখে।এ সময় কমিশনার আরো বলেন,উজ্জর্ল হত্যার ৪৮ ঘন্টার মধ্যে এঘটনার সাথে জড়িত সোহাগ ও রমজানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি,রক্তমাখা জামা এবং বেলছা উদ্ধার করা হয়েছে। এসময় উপ¯ি’ত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু সালেহ মোঃ রায়হান, উপ-পুলিশ কমিশনার সালেহ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম প্রমুখ।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন