৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

একাই হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেন মেহেদি

আপডেট: জুন ২, ২০২১

মেহেদি হাসান। বাঁ থেকে প্রথমজন                                                                                                                 ছবি: সংগৃহীত

বিজয নিউজ:: একাই হাজারের বেশি নারীকে ভারতে পাচার করেছেন মেহেদি হাসান বাবু (৩৫)। তাকে সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে পাচার হয়ে গণধর্ষণের শিকার হওয়া তরুণীর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ভারতে গণধর্ষণের শিকার ওই তরুনী সম্প্রতি দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করেন। ওই মামলায়ই তিনজনকে মঙ্গলবার সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মেহেদি ওই কিশোরীসহ এক হাজারের বেশি নারীকে ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

141 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন