
আপডেট: June 17, 2021
মুলাদী প্রতিনিধিঃ: মুলাদীর নাজিরপুরে আনারস প্রতীকের সমর্থন সাবেক চেয়ারম্যান মজিবর রহমান শরীফের প্রচারনা তুঙ্গে, ভোটারদের মাঝে মিলছে ব্যাপক সারা। নাজিরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষে তার অতিত সময়ের মত উন্নয়ন করা এবং নাজিরপুরকে মাদকমুক্ত করার ঘোষনা দিয়ে সাধারন ভোটরদের আস্থা ও বিশ্বাস নিয়ে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চীলমারি এলাকা সহ ইউয়িনের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আগামী ২১জুন আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। সাবেক ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের এই নেতা জনগনের সংখ্যাগরিষ্ট ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।