হিজলায় নৌকা-আনারস সংঘর্ষে প্রার্থি সহ দু’পক্ষে আহত ১০

আপডেট: June 19, 2021

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 17 জুন বিকেল সারে 5টার দিকে কাউরিয়া বাজারে নৌকা-আনারস প্রার্থি, সমর্থকদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়।প্রতিপক্ষের হামলায় উভয় প্রার্থিসহ আহত 10। তাৎখনিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান কাউরিয়া বাজারে আ’লীগ প্রার্থী শাহজাহান তালুকদার তার নৌকা প্রতিকের পথসভা করছিলেন অশোক কুমার চ্যাটার্জীর দোকানের সামনে।পার্শ্বেই আনারস প্রতিকের মাইক চলছিল।
বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায় উভয় পক্ষে সংঘাত সৃষ্টি হয়।এতে নৌকার প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার, সাইফুল, নুর মোহাম্মদ, কাশেম খান, শফিক আহত হন। এদের মধ্যে সাইফুল এবং নুর মোহাম্দকে মুলাদি হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে আনারস সমর্থক মিজানুর রহমান মুন্সি, মাওলানা আঃ রহমান ফকির, রায়হান, আজিজুল মোল্লাকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনারস প্রার্থী মুন্সি মোঃ এছাহাক আহত হয়েছেন বলে জানান মিজানুর রহমান। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
এস আই মনির জানান সংঘাতের জেরে একটি মামলা হয়েছে। একজন আটক করা হয়েছে।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন