৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে আবারো মেয়র লিয়াকত আলীসহ বিজয়ী কাউন্সিলর

আপডেট: জুন ২২, ২০২১

মোঃ জহুরুল হক লস্কর,ঝালকাঠি সদর:: ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী লিয়াকত আলী তালুকদার ১৭ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. আফজাল হোসেন নারীকেল গাছ প্রতিক নিয়ে ৫৯৪ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট। লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী এ ফলাফল জানা যায়।
এদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২নং ওয়ার্ডে (বিনাপ্রতিদ্বন্ধীতায়) হাফিজ আল মাহমুদ, ৩নং ওয়ার্ডে এসএম আল-আমিন, ৪নং ওয়ার্ডে (বিনাপ্রতিদ্বন্ধীতায়) মো. কামাল শরীফ, ৫নং ওয়ার্ডে (বিনাপ্রতিদ্বন্ধীতায়) তরুন কর্মকার, ৬নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস হাওলাদার, ৭ নং ওয়ার্ডে হুমায়ুন কবির, ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল ও ৯নং ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১,২ ও ৩ নং ওয়ার্ডে তাছলিমা বেগম, ৪,৬ ও ৭ নং ওয়ার্ডে মালা বেগম এবং ৫,৮ ও ৯ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন