
আপডেট: জুন ২৫, ২০২১
মুলাদী প্রতিনিধিঃ সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, খাবার বিতরন ও দলটির প্রতিষ্ঠাতাদের স্বরন করে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেন মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষনা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল। গতকাল বুধবার বেলা ১২টায় মুলাদী পৌর ভবনের ডাক্তার আঃ রাজ্জাক ভুলু মিলনায়তনে মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আঃ বারীর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় দলটির ঐতিহ্য তুলেধরে মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল বলেন, যে দলটির সাথে মিশে আছে ভাষা আন্দোলনের রক্তের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের এক সাগর রক্তের ইতিহাস সহ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের এ দলটি বিভিন্ন সংগ্রাম সফলতায় এগিয়ে চলছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক হারুন হাওলাদার, পৌর প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, উপজেলা জাপা সাধারন সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, কাউন্সিলর ইসরাত জাহান লিলি, মমতাজ বেগম, খান সোলায়মান, মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ কাজী হারুন, পৌর সচিব শফিউল আলম, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, পৌর সাধারন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হাওলাদার, বন্দর পরিচালনা কমিটির নেতা বাবুল হোসেন, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, কাজী জসিম, পৌর সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, সাংগঠনিক মেহেদী হাসান পলাশ, পৌর শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন প্রমুখ।