
আপডেট: জুন ২৯, ২০২১
মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ: মধুপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহতঅপর আরহী আহত।
টাঙ্গাইলের মধুপুরের ঘুঘুর বাজার এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্হলে এক যুবক নিহত অপরজন আহত।
জানা যায় সোমবার দুপুরে উপজেলার ঘুঘুরবাজার এলাকার পাঁকা রাস্তায় এ মমর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষ দর্শীরা জানান শোলাকুড়ী গ্রামের সেলিম মিয়ার ছেলে সুমন ২২ তার মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্হলেই চালক সুমনের মৃত্যু হয়। উপস্হিত লোকজন অপর আরোহীকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এব্যাপারে ওই এলাকার অরণখোলা পুলিশ ফাড়ীতে মুঠো ফোনে যোগাযোগ করলে এস আই হুমায়ুন কবীর জানান এব্যাপারে এখনও কোন মামলা হয়নি।