
আপডেট: জুলাই ১, ২০২১
হিজলা প্রতিনিধি:; সারা দেশের ন্যায় হিজলা উপজেলায় ১ জুলাই থেকে চলছে কঠোর লকডাউন। উপজেলার চিত্র ভিন্ন। সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেন। সাথে থানা পুলিশও ব্যাপক প্রচারণা চালচ্ছে। এতে করে উপজেলা চিত্র এখন বিচিত্র। মাত্র ১ দিন আগেও উপজেলার চিত্র ছিল ভিন্ন।
আজ থেকে সে চিত্র ভিন্ন রুপ ধারণ করছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতার মাত্র লক্ষণীয় দেখা গেছে। উপজেলা সদর টেকের বাজারে ১০টা থেকে বাজার মনিটরিং করছেন ভ্রম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর বিচক্ষনতায় বাজার ফাকা।
উপজেলার খুন্না বাজারে হিজলা থানা অফিসার ইনচার্জ অসিম কুমার শিকদার সহ থানা পুলিশের একটি দল টহল দিচ্ছেন। সচেতনতা বাড়াতে পুলিশের এস আই ফরুক হোসেন চালাচ্ছেন প্রচারণা।
উপজেলার অপর গুরুত্বপূর্ন বাজার কাউরিয়াতেও লোকসমাগম ছিল না। বাজার অনেকটাই ফাঁকা। স্থানীয়রা মনে করছেন পার্শ্ববর্তী মুলাদী উপজেলায় ইদানিং করনার আক্রমন কিছুটা লক্ষনীয়। সে ক্ষেত্রে মুলাদি ব্রীজের প্রবেশদ্বারে টহল বৃদ্ধির প্রতি প্রশাসনের নজরদারি বাড়ানো উচিৎ বলে মনে করছেন তারা।