মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ ব্যাবসাীকে জরিমানা

আপডেট: July 8, 2021

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা সহ স্বাস্থ্যবিধি অমান্য করে সন্ধায় দোকান খোলা রাখার দায়ে ৯টি মামলায় ১৯ হাজার ২শত টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মধুপুর উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকান, কাঁচা বাজার এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম। ৯টি মামলায় ১৯হাজার ২শত টাকা নগদ অর্থ জরিমানা করেন। নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রেখে পণ্য বিক্রি করার দায়ে এসময় ৯ টি ব্যাবসাীকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার পুলিশ কর্মকর্তা সহ পুলিশ সদস্যগন।
এসময় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম জানান যে সকল ব্যাবসা প্রতিষ্ঠান সরকারী আদেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রেখে পণ্য বিক্রয় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেয়া হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

232 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন