মধুপুরে এলজিইডির নারী শ্রমিকদের মাঝে চেক বিতরণ

আপডেট: July 11, 2021

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ: টাঙ্গাইলের মধুপুরে এলজিইডির আওতায় নবোদিপ প্রকল্পের নিয়োজিত নারী শ্রমিকদের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়েছে। মধুপুর উপজেলা প্রকৌশল কর্মকর্তার ব্যবস্থাপনায় ২৫জন নারি শ্রমিকের হাতে ১০ লাখ ৩৬ হাজার ১৩৪ টাকার চেক তুলে দেওয়া হয়।


উপজেলা প্রকৌশল কর্মকর্তা বিদ্যুৎ কুমার সরকার জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নবোদিপ প্রকল্পে নারি শ্রমিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রাপ্ত ওই শ্রমিকদের প্রতিদিনের মজুরির একটা অংশ নিয়মিত সঞ্চয় হিসেবে জমা রাখা হতো। জমাকৃত ওই অর্থ আজ দুপুরে সামাজিক দুরুত্ব বজায় রেখে মধুপুর উপজেলা প্রকৌশল কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রকৌশল কর্মকর্তা বিদ্যুৎ কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির। প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে প্রকল্পভুক্ত নারী শ্রমিকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

168 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন