২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে আমির হোসেন আমু এমপি মাতার ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে- দোয়া অনুষ্ঠিত

আপডেট: জুলাই ১৪, ২০২১

ঝালকাঠি (সদর)প্রতিনিধি::আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ১৪ দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতীবিদ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুর মাতা মরহুমা আকলিমা খাতুনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
মঙ্গলবার আছর বাদ ঝালকাঠির বিনয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়াল অংশগ্রহন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী সংসদ সদস্য আমির হোসেন আমু ।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া মেনাজাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আঃ ছত্তার তালুকদার,নব ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন পলাশসহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মীর জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফা কাজী সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

145 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন