২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাক্স ও স্যানিটাইজার বিতরন

আপডেট: জুলাই ১৫, ২০২১

মাক্স বিতরনে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন-ছবি বিজয় নিউজ
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মাক্স ও স্যানিটাইজার বিতরন করা হয়।
করোনা মহামারি কোভিড-১৯ থেকে প্রত্যান্ত গ্রামাঞ্চলের অসচেতন মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে বাচাঁনোর জন্য ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা গ্রাম থেকে আশা সাধারন মানুষ ও অটো বাইক, মোটর সাইকেল ড্রাইভার, আরোহি, দোকানদার ও পথচারিদেরকে মাক্স পড়ানো ও তাদের মধ্যে স্যানিটাইজার বিতরন করা হয়। বঙ্গবন্ধু চত্বর থেকে মাক্স ও স্যানিটাইজার বিতরন করা শুরু করে থানা হয়ে সমস্ত বাজার হয়ে উপজেলা পরিষদে গিয়ে এসব পন্য বিতরন করা শেষ হয়।
এসব জীবানু মুক্ত পন্য বিতরনে ছিলেন, প্রথম আলো উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা সালেহ আহমদ, ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, নয়া দিগন্ত, সিলেটের ডাক ও বিজয় নিউজ উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়ন সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, যুগান্তর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক এনাম, কর্মরত সাংবাদিক ফারুক, মোবারক হোসেন ও সোহান আহমেদ প্রমুখ

192 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন