২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মধুপুরে করোনায় আক্রান্ত হয়ে তীলক বর্মনের মৃত্যু

আপডেট: জুলাই ১৫, ২০২১

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ: টাঙ্গাইলের মধুপুরে করোনায় আক্রান্ত হয়ে ব্যাবসায়ী তীলক বর্মন বুধবার (১৪ জুলাই) বিকেলে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করছে বলে পরিবার সুত্রে জানা যায়। তীলক বর্মন মধুপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় মহেন্দ্র লাল বর্মনের পুত্র এবং মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী বাবলু সিংহের ছোট ভাই। তীলক বর্মন করোনার আক্রান্ত হলে গত মাসের ২৫ তারিখ তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে বিকেলে মারা যায় বলে পরিবার সুত্রে জানা যায়।

171 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন