২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আপডেট: জুলাই ১৭, ২০২১

                                                                         ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে আবু হানিফ (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখ সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ওই গ্রামের জমসের আলীর ছেলে।

আহতরা হলেন- রমজান আলী (৪৫) সুরমান মিয়া(৩৫) ও আকবার (৩৫)।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে ওই এলাকায় প্রচুর বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন আবু হানিফসহ চারজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফ মারা যান। তিনজন আহত হন।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর এর সত্যতা নিশ্চিত করেছেন।

165 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন