২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

অ-রক্ষিত হিজলার মেঘনা-জলদস্যু আর ডাকাতের আড্ডাখানা

আপডেট: জুলাই ১৮, ২০২১

হিজলা প্রতিনিধি:: অ-রক্ষিত হিজলার মেঘনানদী। জলদস্যু, ডাকাত, জাহাজকাটা, চাঁদাবাজের আড্ডাখানা এখন পুরো হিজলার মেঘনা নদী। এটি এখন পুরোটাই অ-রক্ষিত।জাতীয় সম্পদ ইলিশের ভায়াস্রম পুরোটাই সব সময় ফাঁকা।পুরো মেঘনায় চাঁদাবাজ, তেলকাটা, ট্রলার ছিনতাইকারি এবং ডাকাতদের নিরাপদ রুট করে দিয়েছেন নদীকেন্দ্রীক দপ্তরগুলো।
হিজরাগৌরব্দী, ধুলখোলা, মেমানিয়া এবং হরিনাথপুরের পুরো অংশ মেঘনা নদী। এটি পুরোটাই ফাঁকা, নিরাপদ চোর, ঢাকাতের আড্ডাখানা।
স্থানীয় বাবুল মাতুব্বর, পল্লিচিকিৎসক নাসির উদ্দিন, ইউপি সদস্য হাবিবুর রহমান সরদার, কালাম সরদার, জাতিয়মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির শিকদার, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক বাশার বাঘাসহ এলাকাবাসির আক্ষেপ, হিজলা উপজেলার হরিনাথপুরে কোষ্টগার্ডের একটি ভাসমান টিম ছিল। তখন এলাকা সুস্থস্বাভাবিক ছিল পুরো মেঘনা। এখন এটি কোথায় কোন অবস্থায় আছে তা বোঝার উপায় নেই।মনে হচ্ছে এদের নদী রক্ষার থেকে নিজের রক্ষায় ব্যস্ত। মেঘনা ফাঁকা রেখে এরা হিজলার শেষ সীমানায় অন্য উপজেলা পাহারা দিচ্ছে। যে কারণে হিজলার মেঘনায় অতিসম্প্রতি মেঘনায় চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে।

276 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন