২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এর রোগ মুক্তির জন্য ধর্মপাশায় আঃ ওয়ামী পৃথক পৃথক দোয়া

আপডেট: জুলাই ১৯, ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট কোভিড-১৯ করোনা রোগে আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তির জন্য ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্র লীগের পৃথক পৃথক দোয়া ও বিশেষ মুনাজান করা হয়।


উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর উদ্যোগে সকাল ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ে রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, যুগ্ন সম্পাদক মুকাররম হোসেন, সিনিয়র উপদেষ্টা মনিন্দ্র চন্দ্র তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার প্রমুখ।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ বি আর ডিভি হল রুমে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জুবায়ের পাশা হিমু, সিনিয়র যুগ্ন সম্পাদক শামীম আহমেদ মুরাদ এর যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল ও মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা সদর ইউপি সফল চেয়ারম্যান মোঃ সেলিম আহমদ, এসময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিকাল ৬টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেনের উদ্যোগে হেলিপোর্ড মসজিদে আলহাজ্ব নূরুল হুদা মুকুট এর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

182 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন