
আপডেট: জুলাই ২৫, ২০২১
হিজলা প্রতিনিধি :; বাঁশের আঘাতে সাতটি দাত ফেলে দিয়েছে মেম্বার প্রার্থীর ভাই কবির ভুইয়া। ঘটনাটি হরিনাথপুরের পূর্বকান্দি বাংলা মোটর এলাকায়। নির্বাচন পরবর্তী সহিংসতা বলে জানিয়েছেন ভুক্তভোগী জব্বার ঢালী।
ভুক্তভোগী গাছ ব্যবসায়ী জব্বার ঢালী জানান, শনিবার সকাল 10টার দিকে হরিনাথপুরের পূর্বকান্দি বাংলামোটর এলাকায় রাস্তার ধারে কাটা গাছ সংগ্রহ করতে গেলে ভ্যানটি রাস্তার উপর রাখাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি। তাবে এটিকে মুল অভিযোগ নয় বলে জানালে তিনি। নির্বাচনের সময় তিনি স্থানীয় ইউপি সদস্য লিটন সরদারের পক্ষ করাতে এ ঘটনা। কবির ভুইয়া পরাজিত মেম্বার লিটন ভুইয়ার ছোট ভাই। তিনি এবং তার সাথে থাকামনির ভুইয়া, শাহাবুদ্দিন সরদার, শুক্কুর মৃধা সহ আট/দশ জরেনর একটি গ্রুপ তার উপর অতর্কিত হামলা চালায়। একটি বাঁশের লাঠি দিয় উপর্যুপরি আঘাতে একটি দাত ঘটনাস্থলে পড়ে যায়। ছয়টি দাত পড়ার উপক্রম। স্থানীয়রা তাকে হিজলা স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ইউপি সদস্য লিটন সরদার জানান, তিনি আমার সমর্থক। পুরো নির্বাচনে তার হয়ে নির্বাচন করে। লিটন ভুইয়া পরাজিত গওয়ার কারণে তাকে হত্যার উদ্দ্যেশ্যে এমন ঘটনা ঘটায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
ডাঃ মনির উদ্দিন জানান, জব্বার ঢালীর অবস্থা আশংকাজন।তাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অপর দিকে ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, হানপাতালে রোগির কথা শুনেছি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
মনির ভুইয়া এবং তার ভাই লিটন ভুইয়ার সাথে যোগাযোগ করতে চাইলে তাদের স্বাক্ষাত মিলেনি।