২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধী মধ্যনগর একনেকের তালিকায় উপজেলায় রুপান্তরিত

আপডেট: জুলাই ২৭, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধী মধ্যনগর প্রশাসনিক থানাকে উপজেলায় উন্নীত করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন আন্দোলনের পর গতকাল একনেকের তালিকায় মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হওয়ায় এলাকায় আনন্দ উল্লাসে মেতে উঠেছে গুটা এলাকা।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর প্রশাসনিক থানাকে উপজেলায় উন্নীত করায় জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি অব্যহত রয়েছে।
১৯৭৪ সালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ডা (উত্তর) ও বংশীকুন্ডা (দক্ষিন) এই চারটি ইউানিয়ন নিয়ে মধ্যনগর থানা ঘঠিত হয়। ১৯৮৭ সালের মাঝামাঝি সময় থেকে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করার জন্য প্রাথমিক ভাবে কার্যক্রম শুরু করা হয়। এর পর এই দাবিতে বিভিন্ন সময় মধ্যনগর বাজারে অনশন, মানববন্ধন ও হরতালের মতো কর্মসূচি পালিত হয়।
২০০১ সালের ৯ মে নিকার ৮৬তম বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যনগর থানাকে উপজেলায় রুপান্তরীত করার জন্য অনুমোদন দেন।কিন্তু ২০০৩ সালের ১৮ জানুয়ারী নিকার ৮৮তম বৈঠকের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুমোদনটি বাতিল করে দেন। এ অবস্থায় মধ্যনগরের চার ইউনিয়নের বাসীন্দাদের স্বপ্ন থমকে যায়।
এরপর ২০১৭ সালের ২৯ নভেম্বর এড. আব্দুল মজিদ তালুকদারকে সভাপতি ও সঞ্জিত তালুকদার টিটুকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। এরপর এলাকাবাসীর সহায়তায় সংগঠনটির পক্ষ থেকে ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর এ নিয়ে পূর্নরায় আবেদন করা হয়। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দীর্ঘ ৩৪ বছরের এই প্রতীক্ষার অবসান ঘটলো।
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যনগর থানাকে নিকার এর সভায় উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। হাওরবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালবাসেন। হাওর বাসীর দীর্ঘদিনের প্রানের দাবি আজ প্রধানমন্ত্রী পূরন করেছেন। এটি শুধু আমার নয়, এখানকার হাওরবাসীর জন্য এই দিনটি জীবনের সবচেয়ে স্মরনীর দিন হয়ে থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে চারটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার মধ্যনগর প্রশাসনিক থানার আয়তন ২২১ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারীর গণনা অনুযায়ি জনসংখা ছিল ৯২ হাজার ৭৪৫। শিক্ষার হার শতকরা ২৯.০২ শতাংশ। এখানে ৮৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টান ও ১টি কলেজ রয়েছে, এছাড়া কৃষি জমির পরিমান সর্বমোট ১৫ হাজার ৬২০ হেক্টর।

205 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন