২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠির নলছিটিতে ইউপি সদস্য সাইফুর আকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আপডেট: জুলাই ৩০, ২০২১

ঝালকাঠি প্রতিনিধিঃ: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম আকনসহ ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্ড বাসী। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ওয়ার্ডবাসীর ব্যানারে এ মানববন্ধনে বয়োবৃদ্ধ, শিক্ষক সমাজ, যুবক, কিশোর ও নারীরা অংশগ্রহন করে বিভিন্ন শ্লোগানে জনপ্রিয় উদীয়মান সমাজসেবক সাইফুল ইসলাম আকনের বিরুদ্ধে নলছিটি থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবী জানান। মানববন্ধনে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোল্লা তার বক্তৃতায় সাইফুল ইসলাম আকন মেম্বরের বিরুদ্ধে স্বার্থান্বেসী মহলের দায়ের করা মিথ্যা হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার এর দাবী জানান নইলে বড় ধরনের আন্দোলনের আলটিমেটাম দিবেন বলে সাংবাদিকদের জানান।

166 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন