২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত:আটক-৪

আপডেট: আগস্ট ৩, ২০২১

এস এম রাজ্জাক পিন্টু,ঝালকাঠি :; ঝালকাঠি সদর উপজেলাগাভারাম চন্দ্রপুর ইউনিয়নের বীজ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মনির হাওলাদার (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে বলে জানাগেছে। আজ রবিবার সকাল ৯টায় ইউনিয়নের পূর্ব রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মনির হোসেন হাওলাদারস্থানয়ি তৈয়ব হোসেন হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী রিনা বেগম জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে কৃষি জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। আজ রবিবার সকালে ওই জমিতে নিজেদের রোপনকৃত বীজতলা থেকে ধানের চারা উত্তোলণ করতে গেলে প্রতিপক্ষের ফোরকান হাওলাদার, সাহাজউদ্দিন, সিদ্দিক হাওলাদার ও তাদের ১৪/১৫জন সহযোগী পূর্বপরিকল্পিত ভাবে মনির হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়।এতে সে ঘটনাস্থলে সে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা মনির হাওলাদারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানায়।
খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রশান্ত কুমার দে সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ঘটনাস্থল থেকে ৪ কিশোর-তরুনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্থান্তর করেছে। ঘটনার পর থেকে এলাকায় শোক ও আতংক বিরাজ করছে।

180 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন