ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

আপডেট: August 6, 2021

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ৫আগষ্ট তার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন কর্তৃক শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং , উপজেলা পরিষদ জামে মসজিদে মিল্লাদ মাহফিল ও জিলাপি বিতরন করা হয়।
শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস,নবনিযোক্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সানমুন হাসান বিপ্লব, এলজিইডি প্রকৌশলী মোঃ আরিফ উল্লা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রজেশ চন্দ্র দাস ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা মনিন্দ্র চন্দ্র তালুকদার, আওয়ামী লীগে নেতা দিদার মিয়া, হাসান মিয়া প্রমুখ।

211 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন