২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় বালিকা বিদ্যালয়ে ডাকাতি

আপডেট: আগস্ট ৯, ২০২১

সাইফুল ইসলাম,হিজলা:; উপজেলার প্রাণকেন্দ্র বিএল বালিকা বিদ্যালয়ে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। পাহাড়াদারকে জিম্মি করে ডাকাতদল আটটি লেপটপ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ।
8 আগষ্ট গভীর রাতে হিজলার বিএল বালিকা বিদ্যালয়ে ডাকাতি সংঘটিত হয় বলে জানান বিদ্যালয় প্রধান শিক্ষক শাসুল আলম। রাতেই সহকারি প্রধান শিক্ষক জয়া রাণি অবহিত করেন। রাত তিনটার দিকে ডাকাতদল বিদ্যালয়ের নাইটগার্ড মাইদুল ইসলামকে একটি কক্ষে বন্ধি করে ডাকাতি করে।
মাইদুল জানান তিনি রাতে যথারিতি একটি কক্ষে ঘুমিয়ে থাকেন। রাত তিনটার দিকে ডাকাত দল তাকে বন্ধি করে ফেলে। এ সময় বিদ্যালয় সংলগ্ন সহকারি প্রধান শিক্ষক জয়ারনিকে অবহিত করেন তিনি। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনাস্থল পরিদর্শন করেন এস আই মনিরুল ইসলাম, তিনি জানান এটি একটি চুরি। আইনগত ব্যবস্থা নিচ্ছি।
প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির একাধিক সদম্য জানান, এটি চুরি না, ডাকাতি। একটি প্রতিষ্ঠানে রাতের আধারে সুরক্ষিত এলাকা থেকে প্রতিষ্ঠানের সম্পদ দরজা ভেঙ্গে নিয়ে যাওয়া সাধঅরণ বিষয় নয়। একে হালকা করে দেখার সুযোগ নেই।তারা জানান তাদের প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে।

227 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন