২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সিলেট ও সুনামগঞ্জ জেলা সংরক্ষিত মহিলা সাংসদ শামীমা শাহরিয়া ধর্মপাশায় আব্দুল হেকিম চত্বর পরিদর্শন ও মাক্স বিতরন

আপডেট: আগস্ট ১৫, ২০২১

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:: সিলেট ও সুনামগঞ্জ জেলা সংরক্ষিত মহিলা সাংসদ শামীমা শাহরিয়া গতকাল ১৪আগষ্ট বিকাল ৫টায় ধর্মপাশা উপজেলা সদর এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাক্স বিতরন করেন, করতে করতে প্রয়াত জননেতা আব্দুল হেকীম চত্বর পরিদর্শন করেন। পরিশেষে উপজেলা পরিষদ রেষ্ট হাউজে লাঞ্চের পর উপজেলা বিআর ডিভি অফিসের হল রুমে স্থানীয় নেতাকর্তীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় এলাকার বিভিন্ন মসজিদ, গোরস্থান, রাস্তা ও বাজার উন্নয়নের জন্য আবেদন করলে মহিলা সাংসদ শামীমা শাহরিয়া তিনি বলেন, একক অথবা ব্যক্তিগত উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন হতে হবে সার্বজনীন। সার্বজনীন উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিআর ডিভি চেয়ারম্যান ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুরায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ মুরাদ, কৃষক লীগের আহবায়ক এডঃ আব্দুল আজিজ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও প্রবীন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা আজব আলী, কৃষক লীগ নেতা আব্দুল মালেক, এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও কৃষকলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

215 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন