২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যাবদানে ৩০টি জিওবি ৩০টি ওয়াস ব্লকের কাজ দ্রুত বাস্তবায়ন হচ্ছে

আপডেট: আগস্ট ২১, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় জনস্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় উন্নয়ন কাজ এগিয়ে চলছে।
সরকারী প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তরের অর্থায়ানে উপজেলার বিভিন্ন স্থানে দোতলা শিক্ষা প্রতিষ্টানে ইতিমধ্যে ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০টি ওয়াসব্লক (স্যানিটারী ল্যাপ্টিন) স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ১৬টি ওয়াসব্লকের কাজ প্রায় শেষ পর্যায়। এতে প্রতিটি ওয়াসব্লকে ব্যয় ধরা হয়েছে ১৭লাখ ৬৪ হাজার টাকা এবং ৯টিতে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা। হাওর প্রকল্প (জিওবি) ফান্ডের অর্থায়ানে উপজেলার বিভিন্ন মসজিদে ৩০টি স্যানিটারী ল্যাপ্টিন স্থাপন করা হয়। প্রতিটির ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা।


এসব নির্মান কাজ ঠিকাদার প্রতিষ্টানের মাধ্যমে বাস্তবায়ন হলেও ধর্মপাশা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান তিনি সার্বক্ষনিক মনিটরিং করায় নির্মান কাজের গুনগতমান ভাল হচ্ছে বিধায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিরা প্রকৌশলী মেহেদী হাসানকে ধন্যবাদ জানান।
এব্যাপারে জনস্বাস্থ্য অধিদপ্তর ধর্মপাশা উপজেলা শাখার প্রকৌশলী মোঃ মেহেদী হাসান তিনি বলেন, আমার নতুন চাকরী হলেও ঠিকাদারী কাজ সম্পর্কে আমার বিরাট ধারনা। ঠিকাদারের লোকজন অথবা রাজ মিস্ত্রী আমাকে ফাঁকি দিতে পারবে না। এছাড়াও আমার নিজের এলাকা বিধায় কাজের গুনগত মান ভাল না হলে এলাকাবাসী আমাকে দোষারুপ করবে। তাই সার্বক্ষনিক তদাররি করছি। স্থানীয় সরকার এলজিইডির মাধ্যমে যতগুলো দোতলা ভবন রয়েছে এর প্রতিটি ভবনেই ওয়াস ব্লকের কাজ বাস্তবায়ন করা হবে।

498 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন