২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে বন্যপ্রাণী তক্ষক সহ গ্রেফতার-৫

আপডেট: আগস্ট ২৩, ২০২১

বিজয় নিউজ:: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড এলাকার ধান গবেষণা খেয়াঘাট এ ওয়ান ফিড লি: সংলগ্ন রাস্তায় গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বন্যপ্রাণী তক্ষক পাচারকালে ৫ জনকে আটক করা হয়।

রোববার (২২ আগষ্ট) সন্ধ্যা ৭ টা দিকে বন্যপ্রাণী তক্ষকসহ ঝালকাঠীর রাজাপুর উপজেলার গালুয়া এলাকার মৃত মোক্তার আলনী হাওলাদারের ছেলে মোঃ ছালেক হাওলাদার (৫৫), নগরীর আঃ খালেকের ভারাটিয়া ও মৃত নওশের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০), নগরীর শিকদার পাড়া এলাকার আবুল কালাম দুরানীর ছেলে নিজাম উদ্দিন দুরানী (৩৪), এয়াপোর্ট থানার চৌহুতপুর এলাকার মৃত মালেক আকনের ছেলে সুমন আকন (৩২) ও নগরীর ধানগবেষণা এলাকার স্বন মিয়ার ভারাটিয়া আঃ রাজ্জাকের স্ত্রী মোসা: হনুফা বেগম (২৫)কে গ্রেফতার করা হয়।

254 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন