মধ্যনগরে বজ্রপাতে ২ জেলে মারা গেছে

আপডেট: August 24, 2021

মধ্যনগরে দুগনই গ্রামের দুই জেলে বজ্রপাতের নিহত               ছবি- বিজয় নিউজ

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার দুগনই গ্রামে দুই আপন চাচাতো ভাই মাছ ধরতে গিয়ে কাইলানীর হাওরে বজ্রপাতে মারা গেছে।
অনুসন্ধানে জানা যায়, সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের সাজিদুল নুর (৩২) ও একই গ্রামের শাকিব আলী (১৭) গতকাল রবিবার স্থানীয় কালিয়ানী হাওরে মাছ ধরতে যায়। বেলা আড়াইটায় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়। বৃষ্টি থামার পর আসপাশের লোকজন এসে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধারকরে।

 

215 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন