২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশা উপজেলা উপজেলায় উচ্ছেদ অভিযান অব্যহত

আপডেট: আগস্ট ২৮, ২০২১

গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা,(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশায়,উপজেলা প্রশাসনের উদ্যোগে নবগঠিত মধ্যনগর উপজেলায় উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে। ওই উচ্ছেদ অভিযানে বাসাবাড়ীসহ দুই শতাধিক ঘর উচ্ছেদ অভিযানের আওতায় আসার সম্ভাবনা রয়েছে।

মধ্যনগর উপজেলার প্রাচীন পুকুরের চতুর পাশে প্রায় শতাধিক বাসাবাড়ী ও দোকান পাট রয়েছে। এর মধ্যে দোতলা ভবনও রয়েছে। গতকাল ২৬ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, মোঃ রেদুয়ানুল হাসান সহকারী কমিশনার (ভূমি) মধ্যনগর থানা পুলিশের সগযোগীতায় উচ্ছেদ অভিযান শুরু করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, স্থানীয় ও দলীয় নেতামর্কীরাও উপস্থিত ছিলেন। মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে শুরু করে ১০/১৫টি দোকান ও বাসাবাড়ী উচ্ছেদ করা হয়। এর প্রায় তিনমাস পূর্বে সরকারী জায়গা ছাড়ার জন্য নির্ধেশ করলেও তারা দখল চারতে রাজি নয়। তাই গতকাল বৃহস্পতি বার বেলা ১১ টায় ভ্যাকো মেশিন দিয়ে অবৈধ বাসাবাড়ী ও দোকান পাট উচ্ছেদ করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান তিনি বলেন, মধ্যনগর এখন উপজেলায় রোপান্তরিত হয়েছে বিধায় জায়গার প্রয়োজন তাই সরকারী জায়গা ছারার জন্য তিন মাস আগেই বলে দেওয়া হয়েছে। এখনো তারা অবৈধ দখল ছারতে রাজি না। তাই আমাদের অভিযান অব্যহত রয়েছে। এর মাঝ খানে প্রাচীন পুকুরটি মালিকানা দখনে নিয়ে বহুতল ভবন নির্মান করছে।

180 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন