২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নে মহারাজ চৌধুরীর বাংলোতে বঙ্গবন্ধু স্বৃতি যাদুঘর শুভ উদ্ধোধন

আপডেট: আগস্ট ২৮, ২০২১

গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা,(সুনামগঞ্জ):: ১৯৭০ সালের সাধারন নির্বাচনে সপ্তাহব্যাপী হাওর এলাকাসফরের এক পর্যায়ে ৯ অক্টবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নে তৎকালীন উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মহারাজচৌধুরী মারাজ মিয়ার এই বাড়িতে আসেন। ওই বাড়ির পার্শ্ববর্তী মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এই বাংলোতে বিশ্রাম নেন ও দুপুরেরখাবার গ্রহন করেন। এরপর এখানে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। দুর্গম হাওর এলাকায় বঙ্গবন্ধুর এই আগমনে এলাকাবাসীকে দারুণভাবেঅনুপ্রাণিত করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই বাংলো থেকে বিদায় নেওয়ার পর থেকেই ওই বাংলোটি বঙ্গবন্ধু স্বৃতি বিচলিত বঙ্গবন্ধু কণনর (যাদুঘর) হিসেবে সংরক্ষন করা হয়। ওই বাংলোটি এখনো তালাবন্ধ রয়েছে। জমিদার মুনছেপ রাজা চৌধুরীর ওই বাংলোটি জাতির পিতার ছবি টানিয়ে বাংলোটি তালাবন্ধ করে রাখা হয়।
তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্বৃতি যাদুঘর হিসেবে পরিচিতি লাভের জন্য গত ১৬ আগষ্ট বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ওই জমিদার বাড়িতে এক জন সভার আয়োজন করা হয়।
কাহসেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি শাহ্ আব্দুল বারি ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, প্রধান বক্তা এ কে এম আফজালুর রহমান সাধারন সম্পাদক বাংলাদেশ অঅওয়ামী সেচ্ছাসেবক লীগ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাবু, সুব্রত পুরকায়স্ত , মোবাশ্বের চৌধুরী, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস,জামিল আহমেদ উপ পানি সম্পদ সম্পাদক, দেলোয়ার হোসেন উপ প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক,এডঃ কামাল আহমদ সদস্য বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ও শাহীন চৌধুরী সদস্য আওয়ামী সেচ্ছাসেবক লীগ, সুয়েব চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছোসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা প্রমুখ।

262 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন