
আপডেট: আগস্ট ৩০, ২০২১
গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের দায়ের কুপে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম দৃর্জয় মিয়া। সে উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামের কৃষক সালেক মিয়ার (৩০)ছেলে। গত শনিবার বেলা দেড়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী ও স্বজনদেও সাথে কথা বলে যানা গেছে। সালেক মিয়ার সঙ্গে প্রতিবেশী কৃষক জয়নাল মিয়ার (৩৫) বাড়ির সিমানা নির্ধারনসহ পারিবারিক নানা বিষয় নিয়ে দীঘৃদিন ধরে বিরোধ চলে আসচ্ছে। গত শনিবার বেলা দেড়টার দিকে সালেক মিয়া তার শিশু পুত্র দৃর্জয়কে নিয়ে জয়নাল মিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এই সময় জয়নাল নিজ বাড়ির উটানে ধারালো দা দিয়ে বাঁশ কাটছিলেন। এই সময় দুজনের কথা কাটাকাটির জেড়ে জয়নাল তাঁর হাতে থাকা দারালো দা দিয়ে সালেক মিয়ার মাথায় কুপ মারেন। এই সময় সালেক মিয়ার মাথা সরিয়ে নিলে ওই কুপটি তার আড়াই বছর বয়সী সন্তান দৃর্জয়ের মাথার কাঝখানে লাগে। এতে শিশুটির মাথাটি কেটে গিয়ে রক্তক্ষরন শুরু হলে ঢ়টনাস্থলেই অচেতন হয়ে পড়ে। সাথে সাথে শিশুটিকে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মধ্যনগর থারার অফিসার ইনর্চা (ওসি) নির্মল চন্দ্র দে তিনি বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তুচ্ছ একটি গটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন ৩ বছরের এক শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।