
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে হিলিপ প্রকল্পের অর্থায়ানে ধর্মপাশা উপজেলা পরিষদ জামে মসজিদ সহ বিভিন্ন পুকুরে প্রায় ৫ কেজি জাতীয় রোই মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর অর্থায়ানে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সানমুন হাসান বিপ্লব এর পরিচালনায় গতকাল ৩১আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ জামে মসজিদ সহ একাধিক পুকুরে প্রায় ৫০ কেজি জাতীয় রোই মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসান মোঃ মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুয়ানুল হালিম, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকতা, এলজিইডি প্রকৌশলী মোঃ আরিফ উল্লা খান, সমবায় অফিসার আবুল কালাম ফরাজি ও স্থানীয় প্রিষ্ট মিডিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরি শেষে মৎস্য অফিসে সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।