২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন

আপডেট: সেপ্টেম্বর ২, ২০২১

উপজেলা মৎস্য অধিদপ্তর ধর্মপাশা শাখার উদ্যোগে পোনা অবমুক্ত করা হয়।      ছবি- বিজয় নিউজ

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্বখাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে (সুনই) জলমহালে ৩০০ কেজি জাতীয় রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।


গতকাল ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টার সময় জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা সুনই জলমহালে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম মিয়া, লাইফষ্টক ভ্যাটেনারী সার্জন মোঃ আলমামুদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সানমুন হাসান বিপ্লব, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ শাজাহান মিয়া, যুবলীগ নেতা মোঃ উজ্জল মিয়া, মোঃ তাজ উদ্দিন, মোঃ ফারুক মিয়া ও মোঃ সুরাফ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

232 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন