১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশা উপজেলা কৃষি অধিদপ্তর এর উদ্যোগে কৃষক-কৃষানীর প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২১

ধর্মপাশায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উদ্যোগে কৃষক-কৃষানীদের নিয়ে কর্মশালা। ছবি- বিজয় নিউজ
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:;
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উদ্যোগে ৩০ জন কৃষক-কৃষাণী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
গতকাল ৫ সেপ্টেম্বর ও রবিার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উদ্যোগে ৩০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়। স্থান উপজেলা পরিষদ নবনির্মিত কৃষি অধিদপ্তর এর নিজস্ব ভবন। ২০২১-২০২২অর্থ বছরে আবাদি পতিত জমি ও বসতবাড়ির আজ্ঞিনায় পারিবারিক প্লট বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ক ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষন। প্রশিক্ষক মোঃ ফরিদুল হাসান উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুনামগঞ্জ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নাজমুল ইসলাম।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন